রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

উখিয়ায় " ইসলামী আখ্যান" গ্রন্থের মোড়ক উন্মোচন

Admin ১০ April ২০২৬ · Friday · ০৩:২৭ অপরাহ্ণ
উখিয়ায় " ইসলামী আখ্যান" গ্রন্থের মোড়ক উন্মোচন
উখিয়ায় " ইসলামী আখ্যান" গ্রন্থের মোড়ক উন্মোচন

সিরাজুল কবির বুলবুল, উখিয়া:
উখিয়া সাহিত্য সংস্কৃতির প্রাচীনতম সংগঠন উখিয়া সাহিত্য কুটির। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজগবেষক, কবি,মাস্টার শাহআলম, যিনি বহুমাত্রিক লেখক  হিসেবে ইতিমধ্যে বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছেন,তারই এক অনন্য সৃষ্টি " ইসলামী আখ্যান" যেই বইটি প্রকাশিত হয় ২০২৬ সালের চট্টগ্রামের বই মেলায়। (১০ এপ্রিল)  বিকেল ৪ টায় বইটি মোড়কউন্মোচন হয় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে। 
মাস্টার শাহআলমের সভাপতিত্বে মোড় উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জননেতা, সরওয়ার জাহান  চৌধুরী। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান। 
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক তহিদুল আলম তহিদ 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাক্তার, ছৈয়দ হোসেন 
উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কাজী হেলাল উদ্দিন,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, কক্সবাজার জেলা তাঁতীদলের আহবায়ক, নাসির উদ্দীন চৌধুরী, বরণ্য কবি ও গল্পকার, সোহেল ইকবাল,কবি, জোছনা ইকবাল, বিএনপি উখিয়া উপজেলা সহসভাপতি, দলিলুর রহমান শাহীন,কবি, মোস্তাক মোছা, কবি,জি,এম,সামদানী,
জাসাস উখিয়া উপজেলা আহবায়ক, জুলফিকার আলী ভুট্টো, সাহিত্য বিশ্লেষক, ওমর ফারুক,ছড়াকার, এম,এরশাদুর রহমান,উন্নয়ন কর্মী, মাহাবুব  কাউসার প্রমুখ। 
বইটির মোড়ক উন্মোচন করেন যৌথভাবে, অনুষ্ঠানের প্রধান অতিথি, সরওয়ার জাহান চৌধুরী ও উদ্ভোধক,মীর শাহেদুল ইসলাম রোমান। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, ইবনে আব্বাস একাডেমি উখিয়ার প্রধান শিক্ষক, আকতার হোসেন সিকদার,   স্বাগত বক্তব্য রাখেন, উখিয়া সাহিত্যকুটিরের প্রতিষ্ঠাতা, কবি,মাস্টার শাহআলম। 
প্রধান অতিথির বক্তব্য সরওয়ার জাহান চৌধুরী বলেন,মাস্টার শাহআলম একজন প্রতিভাবান, ক্ষণজন্মা গুণী লেখক, ওনার সাথে আমার দীর্ঘদিনের পথচলা, ওনি একজন গুণী মানুষ।  আমি যে টুকু সম্ভব ওনার সৃষ্টিশীল কাছে অতীতেও সহযোগীতা করেগেছি বর্তমানেও করে যাবো। তিনি বলে আজকে অনেক বক্তা উখিয়া পাবলিক লাইব্রেরীর কথা বলেছেন,আমি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে এই বিষয় চুড়ান্ত আলাপ করেছি, উখিয়া পাবলিক লাইব্রেরীটি অচিরে পাঠকের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।
পরে তিনি উপস্থিত কবি, সাহিত্যিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের হাতে মাস্টার শাহআলম রচিত " ইসলামী আখ্যান" বইটি তুলে দেন এবং লেখককে উৎসাহীত করতে ২০ টি বই নগদ অর্থের মাধ্যমে কিনে নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন,বিশিষ্ট কন্ঠ শিল্পী, এস,এম,জসিম ও কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ