শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৭:০৮ অপরাহ্ণ
লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শত বছর ঐহ্যতিবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সহকারি  প্রধান শিক্ষক জনাব মোঃ মামলুল হক মামুন, সিনিয়র শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী জনাব মোছাঃ জরিনা খাতুনের অবসরজনিত বিদায় ও‌ এস এসি জিপিএ ফাইভ প্রাপ্ত কৃক্রী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আবু হায়াত নুরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ সাইফুল্লাহ কলম অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়,  এবং বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রওশন আরা বেগম।

অনুষ্ঠানে বক্তারা অবসরগ্রহণকারী সহকারি প্রধান শিক্ষক মোঃ মামলুল হক মামুন , সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী মোছাঃ জরিনা খাতুনের দীর্ঘদিনের কর্মজীবন, শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের অবদান ও সেবার কথা তুলে ধরেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অবসরগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ