জনসমর্থনে এগিয়ে ঢালজোরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাহাত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭নং ঢালজোরা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের আলোচনায় ও জনসমর্থনে বর্তমানে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাহাত।
ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে এখন রাহাতের নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনাকালীন দুর্যোগ ও বিভিন্ন সামাজিক সংকটে তাঁর সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা রাহাতকে ঘিরেই উন্নয়নের স্বপ্ন দেখছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি যেমন আইকন, তেমনি মুরুব্বিদের কাছেও তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র। ভোটারদের দাবি, ঢালজোরা ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে রাকিবুল ইসলাম রাহাতের বিকল্প নেই।
জনসমর্থনের বিষয়ে জানতে চাইলে এলাকার একাধিক সচেতন ভোটার জানান, "আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি আমাদের সুখে-দুখে পাশে থাকবেন। রাকিবুল ইসলাম রাহাত একজন সজ্জন ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ। বর্তমান প্রেক্ষাপটে জনপ্রিয়তায় তিনি অন্য প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে আছেন।"
নিজের প্রার্থিতা ও জনসমর্থন নিয়ে রাকিবুল ইসলাম রাহাত বলেন, "আমি পদের লোভে নয়, বরং মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। জনগণের যে ভালোবাসা ও সাড়া আমি পাচ্ছি, তাতে আমি অভিভূত। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিজয়ী হয়ে আমি ঢালজোরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব।"
নির্বাচনী প্রচারণায় তাঁর বিশাল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে যে, আগামী নির্বাচনে ৭নং ঢালজোরা ইউনিয়নে পরিবর্তনের জোয়ার আসতে যাচ্ছে।