মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিট পুলিশিং কার্যক্রম জোরদার:মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা

Admin ১০ April ২০২৬ · Friday · ০৩:৫৩ অপরাহ্ণ
বিট পুলিশিং কার্যক্রম জোরদার:মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা
বিট পুলিশিং কার্যক্রম জোরদার:মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত সমাজ গড়তে ময়মনসিংহে মতবিনিময় সভা

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ৪নং ওয়ার্ডে এক জনসচেতনামূলক মতবিনিময় সভা শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সমাজকে মা*দ*ক, জুয়া, চু*রি, স*ন্ত্রা*স, জ*ঙ্গী*বা*দ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নি*র্যা*তন, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং, ৪নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সভায় ছাত্র, যুবক, শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি সকলকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন আবু সাঈদ ফরহান, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তারা আরও উল্লেখ করেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা অপরিহার্য। সাইবার ক্রাইম প্রতিরোধেও তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন