শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের ম/র/দে/হ উদ্ধার

অনলাইন ডেস্ক ২৬ August ২০২৬ · Wednesday · ০২:৩২ অপরাহ্ণ
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের ম/র/দে/হ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন:

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টি এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহত আউয়াল মাঝি মোরেলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টিতে বুলু কর্মকারের দোকানের পেছনের খালে দোকানের কয়লা ধোয়ার জন্য নামেন আউয়াল মাঝি। এরপর তিনি আর ফিরে আসেননি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তৎপরতা শুরু করে। এরপর মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও উদ্ধার অভিযানে যোগ দেয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৮টার দিকে খালের পানির নিচ থেকে আউয়াল মাঝির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

মরদেহ উদ্ধারের পর স্বজনেরা তার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আউয়াল মাঝির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ