শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

কয়রায় মাদকসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০২:১৫ অপরাহ্ণ
কয়রায় মাদকসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

‎উপজেলা প্রতিনিধি (খুলনা) :

খুলনার কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্তসহ সাত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)(৪১) অনুযায়ী মোহাম্মদ আরিয়ান সানা (২৮) ও মোহা. জাহিদুল ইসলাম (২১) আসামি হয়েছেন। তাঁদের বাড়ি কয়রা উপজেলার জায়গীরমহল এলাকায়।

এ ছাড়া মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে বাদশা সরদার ও খালিদ হোসাইনকে সামারি ট্রায়ালে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎অন্যদিকে বাকেরগঞ্জ থানার সিআর ৮৭১/২৫ মামলার আসামি মোহাম্মদ ইব্রাহিম গাজী এবং সিআর ৬০৯/২২ মামলার আসামি মো. রোকনুজ্জামানকেও আদালতে পাঠানো হয়েছে। তাঁদের দুজনের বাড়ি কয়রা এলাকায়।

‎এ ছাড়া কয়রা থানার ১৯ আগস্টের মামলার আসামি মো. আজিজুর রহমান (৩০), তেঁতুলতলা এলাকার বাসিন্দা, আদালতে পাঠানো হয়।

‎পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার এসব সাত আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ