শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০২:১৮ অপরাহ্ণ
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

নিউজার্সি প্যাটারসন সিটির সুনামগঞ্জের প্রবাসী আবু সুফিয়ানের শপথ অনুষ্ঠান প্যাটারসন সিটি হলের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেয়র আন্দে সায়েঘ ডেপুটি মেয়র সুফিয়ান কে শপথ বাক্য পাট করান। এসময় প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল প্রেসিডেন্ট মারিটজা ডেবিল, ভাইস প্রেসিডেন্ট লিসা মিমস কাউন্সিল ওম্যান রুবি কটন সহ সিটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফথ শেষে মেয়র আন্দে সায়েঘ বলেন তিনি সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে সবসময়  থাকার চেষ্টা করেন। তিনি তার সহকারী হিসেবে আবু সুফিয়ান কে নির্বাচিত করায় প্রশংসা ব্যক্ত করেন। ২ নং কাউন্সিল ম্যান শাহিন খালিক আবু সুফিয়ান কে অভিনন্দন জানিয়ে বলেন আবু সুফিয়ান কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং সজ্জন ব্যাক্তি সবার পাশে থাকার চেষ্টা করেন ডেপুটি মেয়র হিসেবে পাশে থাকলে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাবে। শপথ অনুষ্ঠানের পর আবু সুফিয়ান মেয়র সহ কমিউনিটির উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ ও নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ পালন করার চেষ্টা করবেন এবং তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। সিটির হলের শপথ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত ডেপুটি মেয়রের সর্বাত্মক সফলতা কমনা করেন। আবু সুফিয়ান প্রবাসে থেকেও স্থানীয় রাজনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই গৌরব অর্জন করেছেন, যা বাংলাদেশিদের জন্য একটি বড় প্রাপ্তি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ