মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনার দিঘলিয়ায় নিখোঁজের ৩ দিন পর নৌকার মাঝির লাশ উদ্ধার

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:২০ পূর্বাহ্ণ
খুলনার দিঘলিয়ায় নিখোঁজের ৩ দিন পর নৌকার মাঝির লাশ উদ্ধার
খুলনার দিঘলিয়ায় নিখোঁজের ৩ দিন পর নৌকার মাঝির লাশ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন  

মোকামপুর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার; ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি গ্রামের শাহ আলম কালু মোল্লা (৩৫) নামের এক নৌকার মাঝির লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দিঘলিয়ার মোকামপুর খেয়াঘাট এলাকা থেকে নৌ-পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে নৌকা নদীর চরে ভালোভাবে বাঁধার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কালু মোল্লা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কালু মোল্লা পেশায় একজন নৌকার মাঝি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সেনহাটি বাজারের এক ব্যবসায়ীর নৌকায় কাজ করতেন। নিখোঁজের পর তার ব্যবহৃত স্যান্ডেল নৌকার ভেতরে এবং মোবাইল ফোন নদীর চরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া লাশটি নিহতের স্ত্রী শনাক্ত করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন