শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু, প্রায় দেড় পর ঘন্টা লা/শ উদ্ধার

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০৮:০৮ অপরাহ্ণ
তাহিরপুরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু, প্রায় দেড় পর ঘন্টা লা/শ উদ্ধার

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে পানিতে লাফ দিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানাযায়,নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ১০টার উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতের সঙ্গী ও হাউসবোট সদস্যদের সূত্রে জানাযায়,বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে স্থানীয় একটি হাউসবোটে রওনা হন। পথে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন। এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের উদ্দেশ্যে পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপরে উঠে আসেননি। বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছ। নিহতের স্বজনরা যোগাযোগ করেছেন তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ