শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, যোগদান করলেন নবাগত ইউএনও আনোয়ার হোসাইন

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০৮:১১ অপরাহ্ণ
৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, যোগদান করলেন নবাগত ইউএনও আনোয়ার হোসাইন

পঞ্চগড় প্রতিনিধি:

দীর্ঘ ৫২ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকার পর অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করেছেন আনোয়ার হোসাইন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মস্থলে যোগ দেন।

নবাগত ইউএনও কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা ও স্বাগত জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসাইন তেঁতুলিয়ায় যোগদানের আগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ উপজেলা তেঁতুলিয়ায় ইউএনও পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও দাপ্তরিক কার্যক্রমে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়েছে।

এদিকে নতুন ইউএনও দায়িত্ব নেওয়ায় উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং, সরকারি উন্নয়ন প্রকল্পের তদারকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক সেবায় প্রশাসনিক নেতৃত্ব আরও কার্যকর হবে বলে প্রত্যাশা তাদের।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন,তেঁতুলিয়া উপজেলায় ইউএনও হিসেবে সদ্য যোগদান করেছি। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ইউএনওসহ তেঁতুলিয়া উপজেলার ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর সংকট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। দীর্ঘদিনের জনবল সংকটের কারণে এসব দপ্তরে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও উঠে আসে ওইসব প্রতিবেদনে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ