মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ স্ত্রীর

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:২২ পূর্বাহ্ণ
বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ স্ত্রীর
বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ স্ত্রীর

উজিরপুর উপজেলা প্রতিনিধি,সবুজ হাওলাদার

সঠিক তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা এলাকায় নিজ ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই ছেলে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা অভিযোগ করেন, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান। ঘটনার দিন সকাল ১১টার দিকে ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে তিনি শিক্ষা কার্যক্রম শেষে বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে স্বামীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কপালে হাত দিলে ঠান্ডা অনুভূত হলে প্রতিবেশীদের ডাকা হয়, পরে তারা তাকে মৃত বলে জানান।

তিনি দাবি করেন, স্বামীকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও স্থানীয়রা তাতে সম্মত হননি এবং দ্রুত গোসল ও জানাজার প্রস্তুতি নেওয়া হয়। পরে বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনকে জানালে তারা মরদেহ বাড়িতে নিয়ে আসার কথা বলেন। মরদেহ গ্রামের বাড়িতে আনার পর শাশুড়ি ও ননদের পক্ষ থেকে তার ও সন্তানদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

সারমিন আক্তার নিপা জানান, এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ কারণে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়তেন। এ নিয়ে পরিবারে কলহও ছিল। তার সন্দেহ, তার অনুপস্থিতির সুযোগে স্বামীর মাদকসেবী বন্ধুদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন