মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে ১,২৯৮ কোটি টাকার নদীভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের পথে

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:২৫ পূর্বাহ্ণ
শরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে ১,২৯৮ কোটি টাকার নদীভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের পথে
শরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে বাবুগঞ্জ-উজিরপুরে ১,২৯৮ কোটি টাকার নদীভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের পথে

উজিরপুর উপজেলা প্রতিনিধি,সবুজ হাওলাদার


বরিশাল-২ আসনের সংসদ সদস্য শরফুদ্দিন আহমেদ (সান্টু)-এর উদ্যোগে সন্ধ্যা ও সুগন্ধা নদীর স্থায়ী নদীভাঙন রোধে ১ হাজার ২৯৮ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে।
এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এমপি সান্টু উল্লেখ করেন, বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতি বছর হাজার হাজার একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ফলে কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন এবং খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
চিঠিতে আরও বলা হয়, নদীভাঙনের কারণে স্থানীয়দের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে আতঙ্কে দিন কাটান নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া কার্যকর কোনো সমাধান নেই বলে উল্লেখ করা হয়।
এমপি সান্টু জানান, ইতোমধ্যে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় রয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ জনপদ, নিরাপদ হবে কৃষিজমি এবং উন্নত হবে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে দীর্ঘদিনের ভাঙন সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন