বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক উস্তার আলী আখঞ্জি

অনলাইন ডেস্ক ২৮ August ২০২৬ · Friday · ০৯:৪৭ অপরাহ্ণ
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক উস্তার আলী আখঞ্জি

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ড তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি আর নেই। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবারের বড় ছেলে সাংবাদিক সামছুল আলম আখঞ্জি টিটু জানান,শনিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা ও নামাজের জানাজা শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য,তিনি তরং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকরি শুরু এবং অবসরে যান। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও আত্বীয় স্বজনসহ বিশিষ্টজনেরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন