শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০২:৫০ অপরাহ্ণ
খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন,  খুলনা :

খুলনায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল পরিমাণ অলঙ্কারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইদুল (৪৬)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার বড়ইয়া কুড়ি এলাকার মীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন সাইদুলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে স্বর্ণ খচিত ডায়মন্ডের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অলঙ্কার উদ্ধার করা হয়।

উদ্ধার করা অলঙ্কারের মধ্যে রয়েছে—স্বর্ণ খচিত ডায়মন্ডের লকেটসহ ৩টি স্বর্ণের চেইন, বিভিন্ন ধরনের স্বর্ণ খচিত ডায়মন্ডের ৪৫টি নোজ পিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, ৮টি লকেট, ৩টি আংটি এবং ২টি ব্রেসলেট।

পুলিশের দাবি, এসব অলঙ্কারের বৈধ কাগজপত্র ও উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি আটক ব্যক্তি। প্রাথমিকভাবে ঘটনাটি চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় কেএমপির হরিণটানা থানায় ২৮ আগস্ট একটি মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৮ এবং জিআর নম্বর ৬৮। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অলঙ্কারের প্রকৃত মূল্য ও এর উৎস যাচাইসহ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ