মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় বিএনপির রাজনীতিতে রেহানা ঈসার দীর্ঘ পথচলা

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:৩৩ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপির রাজনীতিতে রেহানা ঈসার দীর্ঘ পথচলা
খুলনায় বিএনপির রাজনীতিতে রেহানা ঈসার দীর্ঘ পথচলা

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

স্বামী সৈয়দ ঈসার আদর্শে অনুপ্রাণিত হয়ে ২৬ বছর ধরে সক্রিয় রাজনীতিতে অবদান

খুলনায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন রেহানা ঈসা। প্রায় ২৬ বছর আগে স্বামী প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ -র হাত ধরেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।

সৈয়দ ঈসা জীবদ্দশায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে তার লেখনীতে তৎকালীন খুলনার রাজনৈতিক পরিস্থিতি উঠে আসে। তার মৃত্যুর পর সেই রাজনৈতিক আদর্শ ও ঐতিহ্য ধারণ করে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন রেহানা ঈসা।

২০০৯ সালের নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী -র বিজয়ের পেছনে নারী সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি—হরতাল ও অবরোধ—সফল করতে রাজপথে সক্রিয় ছিলেন।

সত্তরোর্ধ্ব বয়সেও শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন রেহানা ঈসা। দলের স্বার্থে কারাবরণ করতেও দ্বিধা করেননি তিনি। ছাত্রজীবনে খুলনা সরকারি মহিলা কলেজে জিএস ও ভিপি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠক হিসেবে নিজেকে গড়ে তোলেন।

একজন নারী হিসেবে মেয়ে, স্ত্রী, মা, বোন, শিক্ষক ও সংগঠকের পাশাপাশি সফল রাজনীতিবিদ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রেহানা ঈসা।

ধর্মীয় অনুপ্রেরণার কথা তুলে ধরে তিনি বলেন, পবিত্র কুরআনের বাণী—“নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি”—তাকে পথ চলায় শক্তি জুগিয়েছে।

“এ পথ দীর্ঘ হতে পারে, তবে অন্ধকারের শেষে আলো আসবেই”—এই বিশ্বাস নিয়েই তার রাজনৈতিক পথচলা অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন