বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

না‌গেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০৯:১৩ অপরাহ্ণ
না‌গেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার থেকে ১৬ জন এবং কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে আশরাফুল আলম না‌মে এক ব‌্যক্তি‌কে ১৫ দিন এবং রিয়াদ বাবুকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর আটজনকে তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়ে‌ছে।

এ ছাড়া ৯ জনকে এক হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তারা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, দণ্ডিত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন