শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

মৌলভীবাজারে এনসিপির পাঁচ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ১২:২১ অপরাহ্ণ
মৌলভীবাজারে এনসিপির পাঁচ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:

রোববার ৩০ আগস্ট দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত ৮টার দিকে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়া উত্তর বাজার এলাকায় পৌঁছালে আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারাত্মক আঘাত করে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ