শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

দু'দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া - সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৪:৪১ পূর্বাহ্ণ
দু'দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া - সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
সাউথ সিটি পাবলিক স্কুলের অন্যান্য আয়োজন
সাউথ সিটি পাবলিক স্কুলের অন্যান্য আয়োজন

 মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )    
                                                                  নগরীর দক্ষিণ হালিশহর ( আকমল আলী রোডস্থ) খাল পাড় সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান" সাউথ সিটি পাবলিক স্কুল" এর উদ্যোগে দু'দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভা এবং মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ইং শুক্রবার বিকেলে টিজিএম স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, শিক্ষীকা আঁখি সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমন্বয়কারী ও প্রশিক্ষক মোঃ আব্দুল হাকিম চৌধুরী, উদ্ধোধক অতিথির বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগী সভাপতি মোঃ মারুফ বিল্লাহ জাবেদ, সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগী সাধারণ সম্পাদক এম,এ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম আর্দশ শিক্ষক ফোরামের সভাপতি -এস এম দিদারুল আলম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী আর্দশ কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগী সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, স্বাধীন বাংলা  কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী ও সংগঠক মোঃ মিলন হোসাইন এবং স্থানীয় ব্যবসায়ী, স্কুলেল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল বাহার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হাকিম চৌধুরী বলেন, আনন্দ -বিনোদন মূখর মানবিক স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে পারলে দেশের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ঘটবে। 
শিশুদের বইয়ের বোঝা চাপিয়ে না দিয়ে প্রকৃত শিক্ষা সহায়ক নৈতিক শিক্ষার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি মা'দের আরো যত্নশীল ও দায়িত্ববোধ অভিভাবক হিসাবে শিক্ষক ও পরিচালনা পর্ষদ কে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
পরিশেষে শিক্ষার্থীদের 
পরিবেশনায় মনোঞ্জ ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভোজের মাধ্যমে দু'দিন ব্যাপী আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ