শনিবার, ০৬ জুন ২০২৬
জাতীয়

যশোরে সরকারি সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৮:০৬ পূর্বাহ্ণ
যশোরে সরকারি সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোরে সরকারি সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে শনিবার তাঁর নিজ শহর যশোরে পৌঁছেছেন। দিনব্যাপী এই সফরে তিনি প্রশাসনিক মতবিনিময়, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সভায় প্রতিমন্ত্রী সকল কাজ সময়মতো এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনিক সভা শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল পরিদর্শন করেন। এরপর তিনি শার্শার উলাশী খাল পুনঃখনন কাজ সরজমিনে দেখতে যান। খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষিতে যে ইতিবাচক প্রভাব পড়বে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে কথা বলেন এবং কাজের গুণমান বজায় রাখার তাগিদ দেন।

বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করবেন প্রতিমন্ত্রী। এরপর বিকেল ৪টায় একই স্থানে ‘এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন’ (ইকো)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাবৃত্তির চেক হস্তান্তর  করবেন।প্রতিমন্ত্রী বলেন,"বর্তমান সরকার শিক্ষা ও কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মেধাবী শিক্ষার্থী ও পরিশ্রমী কৃষকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।"

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় অংশ নিবেন প্রতিমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি স্থানীয় জনপ্রিয় দৈনিক 'সুবর্ণভূমি' পত্রিকার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন।রাত নাগাদ প্রতিমন্ত্রীর এই ব্যস্ত সফর শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ