শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

Admin ১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্র ফয়সালকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেলে কটিয়াদী সরকারি কলেজের লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি পাকুন্দিয়া উপজেলার ষাটকাহন এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার কলেজ ছুটির পর বিকেলে লেকপাড় এলাকায় পৌঁছালে কয়েকজন তরুণ ফয়সালের পথরোধ করেন। এ সময় তাঁর কাছে মাদকের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লোহার পাইপ দিয়ে পিটানো হয়। এতে তিনি আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জে হাসপাতালে পাঠানো হয়।

ফয়সালের বড় ভাই আলম চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন বাড়ি থেকে ১০০ টাকা দিয়ে ভাইকে কলেজে পাঠাই। সেখানে পথরোধ করে চাঁদা দাবি করলে সে টাকা কোথায় পাবে? একজন কলেজছাত্র এভাবে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের কাছে জিম্মি হবে কেন?’

তিনি আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ফয়সালের...

১১ October ২০২৬ · Sunday · ০৭:০১ অপরাহ্ণ