শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৮:০৯ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ
কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ

ইমরান হোসেন,  কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। এতে আতঙ্কিত অভিভাবকরা। নতুন করে হামের রোগী বাড়তে থাকায় এতে অনেকটা উদ্বেগে পড়েছে স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত জেলায় অন্তত ৭৭ জন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১৮ জন রোগী ভর্তি রয়েছেন এবং ছাড়পত্র পেয়ে বাড়ি ফিয়েছেন ২২ জন। জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা ১ জন।

জেলা সিভিল সার্জন ডা: অভিজিৎ শর্মা জানিয়েছেন, জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তির সাথে সাথে উন্নত চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে জেলায় আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন হলে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের মতে, জেলা সদরে সংক্রমণের হার তুলনামূলক বেশি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

কিশোরগঞ্জের হোসেনপুরের চরপুমদী থেকে হামে আক্রান্ত শিশুর অভিভাবকসহ আরো অনেকে বলেন, ‘প্রচন্ড জ্বর, সর্দি ও কাশির পর হাসপাতালে আসছি। অনেকদিন চিকিৎসা নিয়েছি। বর্তমানে একটু ভাল। তবে এখানে ডাক্তাররা সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে। এখানে চিকিৎসার মান অনেক ভাল।

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: অভিজিৎ শর্মা জানান, বর্তমানে ১৩ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৭৭ জন রোগী ভর্তি আছে। আমাদের টিকার কোন ঘাটতি নেই। হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে লিফলেট বিতরণ কার্যক্রম চলমান আছে। আগামী ২০ এপ্রিল হামের ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি আরো জোরদার করা হবে। এদিকে হাম ইউনিটের স্বাস্থ্যকর্মীদের সব ধরণের ছুটি বাতিল করা হইছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ