সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

Admin ২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস
কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ২৫ হাজার টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস নামক একটি খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাতকারী প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ-এর সহকারী পরিচালক শফিকুল ইসলামের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে নিম্নমানের খাদ্যপণ্য মোড়কজাতকরণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ ও প্রয়োজনীয় অনুমোদন ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা হয় এবং আনুমানিক ২৫ হাজার টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানসম্মত পদ্ধতিতে মোড়কজাত না করা, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এর সাথে জড়িদের স্বাস্থ্য বিধি অনুসরণ না করা, কোন প্রকার ল্যাব টেস্ট ছাড়াই পণ্যের মেয়াদ নির্ধারণ, ল্যাব বিদ্যমান না থাকা, গুণগতমান পরীক্ষার জন্য ল্যাবে কেমিস্ট না থাকা, এছাড়াও আইস ললি তৈরি করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার অভিযোগ ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ-এর সহকারী পরিচালক শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ