মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বসুরহাট পৌরসভায় ডেঙ্গু রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৮:১১ পূর্বাহ্ণ
বসুরহাট পৌরসভায় ডেঙ্গু রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বসুরহাট পৌরসভায় ডেঙ্গু রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও খাল পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

১১ই এপ্রিল (শনিবার) সকাল ১১টায় বসুরহাট পৌরসভার ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্লাহ,হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম গোলাম ছারওয়ার,বাজার পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ এবং কনজার্ভেন্সি ইন্সপেক্টর লিটন চন্দ্র দাসসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, মশা নিধন ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ কার্যক্রম সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি বলেন, প্রতি সপ্তাহে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন