শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ মনোনীত প্রার্থী

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৮:২৮ পূর্বাহ্ণ
জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ মনোনীত প্রার্থী
জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ মনোনীত প্রার্থী মো:মিজানুর রহমান

ঝিনাইগাতী প্রতিনিধি

প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। গতকাল শুক্রবার (১১ এপ্রিল)  রাতে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে  এ ধন্যবাদ জানান তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে লিখেন, শেরপুর-০৩, আসনে কাঁচি মার্কায় যারা ভোট দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই নির্বাচনে বিভিন্নভাবে সাহস, উৎসাহ দিয়েছেন তাদের জন্য বিন¤্র শ্রদ্ধা। আশা করি আপনারা আগামীদিনে মানুষের মৌলিক অধিকার, বেকার সমস্যা, শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি; তন্মধ্যে ১২৩টিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ মাত্র ৬টি কেন্দ্রে বেশি ভোট পেয়েছেন। সবমিলিয়ে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান এক কেন্দ্রে সর্বোচ্চ ২৬ ভোট পেয়েছেন। অনেক কেন্দ্রে তিনি একটি ভোটও পাননি। তার মোট ভোট সংখ্যা মাত্র ৪৮০টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তাই বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচনী বিধি অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, ‘জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। নির্বাচনে অংশ নিতে পেরে আমি গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ