শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

লোহাগড়া উপজেলা বিএনপির জরুরী সভায় ইউনিয়ন কমিটি বিলুপ্তির ঘোষণা

Admin ১১ April ২০২৬ · Saturday · ১১:৫৩ পূর্বাহ্ণ
লোহাগড়া উপজেলা বিএনপির জরুরী সভায় ইউনিয়ন কমিটি বিলুপ্তির ঘোষণা
লোহাগড়া উপজেলা বিএনপির জরুরী সভায় ইউনিয়ন কমিটি বিলুপ্তির ঘোষণা

নড়াইল প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এবং বিএনপি দলীয় গঠণতন্ত্র মোতাবেক নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার মেয়াদ উত্তির্ন ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন। এর আগে নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। 
পরবর্তীতে মেয়াদ উত্তির্ন হওয়া ১১টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, বিএনপি নেতা মো. মেহেদী বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, বিএনপি নেতা কাজী মোরাদ হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো. সাচ্চু মিয়া, সহ সভাপতি মো. আব্দুল হান্নান, সহ সভাপতি  শেখ মো. রইচ উদ্দিন পলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো আজিজার সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. মনজুরুল হক রঞ্জু বিশ্বাস, মো. মফিজুর রহমান, মো. আজম মৃধা, মো. ইখলাস মোল্লা, মো. আলীম শেখ, ডাঃ ইউসুফ আলী, বিএনপি নেতা মো. রেজাউল করিম মিন্টু 
মো. ডাবলু মোল্লা, মো. সাইদুর রহমান, মো. বাহার উদ্দিন, নলদী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো. জিল্লু মোল্লা, মো. আশরাফুল বিশ্বাস প্রমুখ।

সভাটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ