মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:০৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো: আল-মাহফুজ শাওন

কোটালীপাড়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ২ বছরের অর্ণবের
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে ডুবে অর্ণব রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অর্ণব রায় একই এলাকার উজ্জ্বল রায়ের ছেলে।

শিশুটির বাবা উজ্জ্বল রায় জানান, তার দুই বছরের ছেলে অর্ণব বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। কিছুক্ষণ পর পুকুরের পানিতে অর্ণবকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন