শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

হাফিজ থিওলজি কোচিং এর উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা, উৎসর্গ করলেন শহিদ সাজিদকে

Admin ১১ April ২০২৬ · Saturday · ০১:৪২ অপরাহ্ণ
হাফিজ থিওলজি কোচিং এর উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা, উৎসর্গ করলেন শহিদ সাজিদকে
হাফিজ থিওলজি কোচিং এর উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা, উৎসর্গ করলেন শহিদ সাজিদকে

হাম্মাদ, ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সরাসরি উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করেছে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোম। কোচিং সেন্টারটি এ আয়োজনকে বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ'র নিমিত্তে উৎসর্গ করেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তারা এ পরীক্ষার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন কোচিং পরিচালক আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান হাফিজ, মুয়াজ, ছামছুল আলম, আশিক, জুবায়ের, মাহদি মীর সহ অন্যরা। পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় পরিচালক হাফিজুর রহমান হাফিজ বলেন, আমার ডিপার্টমেন্টের জুনিয়র শহীদ সাজিদ আব্দুল্লাহ সব সময় তামিরুল মিল্লাতসহ দেশের বিভিন্ন জেলাতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করত। আজ সে আমাদের মধ্যে নেই। আজকের এই ডি ইউনিটের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা মূল পরীক্ষায় ভালো করবে, আমরা তাদের ফলাফলকে সাজিদ আব্দুল্লাহ'র জন্য উৎসর্গ করব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গা থেকে আমরা দিন দিন সাজিদ আব্দুল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা যেন তাকে স্মরণে রাখতে পারি এবং তার অবদান যাতে মনে রাখতে পারি সেজন্যই আমাদের এই আয়োজন। অতিদ্রুত সাজিদ হত্যাকন্ডের বিচার হোক সেই দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, স্বতন্ত্র 'ডি' ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা আগামীকাল (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ