শনিবার, ০৬ জুন ২০২৬
জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জবি ছাত্রদলে নতুন নেতৃত্ব ও সম্ভাবনা

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৪:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জবি ছাত্রদলে নতুন নেতৃত্ব ও সম্ভাবনা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জবি ছাত্রদলে নতুন নেতৃত্ব ও সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও ঘোষণা করা হতে পারে।
দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে কেন্দ্রীয় সংসদ ও জবি ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার গুঞ্জনে সরগরম পুরো ক্যাম্পাস। শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে চায়ের দোকান থেকে দলীয় আড্ডা সর্বত্র চলছে চুলচেরা বিশ্লেষণ।
সভাপতি,সাধারণ সম্পাদক পদে কারা আসছেন? জবি থেকে কেউ কি আসতে পারেন কেন্দ্রীয় সংসদে? বর্তমানে কেন্দ্রীয় সংসদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত,জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিন। অন্যদিকে জবি ছাত্রদলে সভাপতি, সাধারন সম্পাদক হিসাবে আলোচনায় আছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক সুমন সরদার, সাবেক প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ও যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রুমি,যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান খান।
কাজী জিয়াউদ্দিন বাসিত,মেহেদী হাসান হিমেল ও সামসুল আরেফিন নিজ নিজ গুনে গুণান্বিত। তিনজনেরই রয়েছে জেলখানার অভিজ্ঞতা। জেল থেকে বের হয়ে আবারো সক্রিয় ছিলেন ছাত্র রাজনীতিতে।কাজী জিয়াউদ্দিন বাসিত ফিন্যান্স বিভাগের মেধাবী ছাত্র। লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করা বাসিত বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।ছাত্র রাজনীতি করতে গিয়ে নিজের ব্রাইট ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন এই ছাত্রনেতা। কিশোরগঞ্জ জেলা থেকে উঠে আসা মেহেদী হাসান হিমেল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা হিমেল বর্তমানে জবি ছাত্রদলের আহবায়ক। কর্মীবান্ধব ছাত্রনেতা হিসেবে তার একটা ভালো পরিচিতি আছে ক্যাম্পাসে।২০১৪ সালের ২৮ শে অক্টোবর রাজপথ থেকে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বছরের দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন হিমেল। 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী মেহেদী হাসান হিমেল বলেন, ‘আসন্ন কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আমরা অনেকেই পদ প্রত্যাশী। তবে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ছাত্রদলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, আমরা কর্মীরা সেটাই মেনে নিয়ে সংগঠনের ঐক্য এবং দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ঢাকার রাজপথের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা মেহেদী হাসান হিমেল জানান,যেহেতু কেন্দ্রীয় কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তাই সংগঠনকে গতিশীল করতে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের অপেক্ষায় আছি আমরা।
নতুন নেতৃত্বে আলোচনায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসারও জোর সম্ভাবনা রয়েছে।
এরমধ্যে আলোচনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে এক অকুতোভয় বীর সৈনিক হিসেবে বিশেষ অবদান ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকায় তার নাম জোর আলোচনায় রয়েছে।শত নিপীড়ন নির্যাতনেও তিনি ছেড়ে যান নি রাজপথ।স্বৈরাচার হাসিনার খুনি বাহিনীর হাতে বার বার নির্যাতনের স্বীকার হয়েছেন মেহেদী হাসান হিমেল।ফিরে এসেছেন মৃত্যুর খুব কাছ থেকে।রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের পর ডান্ডাবেরি পড়িয়ে তাকে আদালতে হাজির করা হতো তাকে।তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা।দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন হিমেল।ঢাকার রাজপথে অগ্রভাগে সক্রিয় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও।তার নেতৃত্বে ঢাকার রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিরোধ গড়ে তোলে ছাত্রজনতা।তার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা নিকলীতে।তার পিতা ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম ডা:আহামদ আলী মিন্টু।যিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে নিকলীর সাধারণ মানুষের কাছে মিন্টু ডাক্তার হিসেবেই সুনাম সুখ্যাতি অর্জন করে মানবিক ডাক্তার হিসেবে পরিগণিত হয়। তাই কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। পুরান ঢাকা কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে থাকা পরিচিত এই মুখও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে থাকতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 
অন্যদিকে বাংলা বিভাগের ছাত্র আরেফিন টাঙ্গাইল জেলার জন্মগ্রহণ করেন। জবি ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক বর্তমানে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। জগন্নাথের যেকোনো শিক্ষার্থীর বিপদে সবার আগে পাওয়া যায় তাকে। ছাত্রদলের কৌশলগত সিদ্ধান্তঃ নিয়ে জিতে আসার সক্ষমতায় আরেফিন নাম প্রথম দিকে আসবে। এই তিনজন থেকে দুইজনকে কেন্দ্রীয় সংসদে সুপার টুতে ও আরেকজনকে সুপার ফাইভে দেখতে চান জবি ছাত্রদলের নেতাকর্মীরা। 
কুমিল্লা জেলায় জন্ম নেয়া জবি ছাত্রদলনেতা জাফর আহমেদ রাজনীতিতে ত্যাগ ও সাহসের জন্য পরিচিত। জবি ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে তিনি বার বার ছাত্রলীগের হামলার শিকার ও আহত হয়েছেন।এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী সময়ে আন্দোলন থেকে গ্রেফতার হয়ে প্রায় আড়াই মাস জেল খাটেন। ২৪ সালের তথাকথিত ‘ডামি নির্বাচন’ এর পূর্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। পরিবারসহ সব ছেড়ে রাজনীতি নিয়ে পড়া থাকা জাফর জেলে যাবার পর তার "মা" এর করুণ অবস্থা শুনে অনেকেই এখনো আফসোস করেন। তবে জাফর মাঠ ছেড়ে এক সেকেন্ডের জন্যও যাননি।
পাবনার সন্তান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও যুগ্ম-আহ্বায়ক সুমন সরদারের রাজনৈতিক ত্যাগের গল্পও দীর্ঘ। বিগত সরকারের চরম বৈরী সময়ে তিনি রাজনৈতিক গুমের শিকার হয়েছিলেন। পাশাপাশি পুলিশি হেফাজতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি জীবন কাটাতে হয়েছে। নীতির জায়গায় সুমন সর্দার একটুকরোও ছাড় দেননি। আওয়ামিলীগ আমলেও ক্যাম্পাসে জীবনের রিস্ক নিয়ে দলীয় কর্মসূচী পালন করেছেন। দু:সময়ে মাটি কামড়ে দলের জন্য পড়ে ছিলেন। জেলে যাবার পর খুবই অমানবিক নির্যাতনের শিকার এই ছাত্রনেতাও পরিবার বিসর্জন দিয়ে নিজেকে রাজনীতির জন্য ত্যাগ করেছেন।
পটুয়াখালী জেলার জন্ম নেওয়া মোস্তাফিজুর রহমান রুমি ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে ২০১১ সালে সূত্রাপুর থানা, ২০১৪ সালে কেরানীগঞ্জ দক্ষিণ ইকুরিয়া থানা এবং ২০১৮ সালে প্রেসক্লাব এলাকায় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের দিন দলীয় কর্মসূচি বাস্তবায়নের সময় এবং ২০২১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ২৩ আগস্ট তাকে ডিবি পুলিশ আটক করে বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়। পরে প্রায় ৪৭ দিন কারাভোগ শেষে একই বছরের ৮ অক্টোবর তিনি কারামুক্ত হন। ব্যাক্তিগতভাবে তার চলাফেরা ও আচার-আচরণ খুবই প্রফেশনাল। রাজনীতিতে ব্যাক্তিত্ব বিসর্জন দিতে তাকে কখনো দেখা যায়নি।
শরীয়তপুরের সখিপুরের সন্তান রাষ্টবিঞ্জান বিভাগের শিক্ষার্থী এস এম শাহরিয়ার হোসেনের রাজনীতিতে হাতেখড়ি মূলত ঢাকা কলেজ থেকে। জবিতে পা রাখার পর থেকেই তিনি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তিনি মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে একাধিক বার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।এমনকি সদ্য সমাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি একেবারে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তবে ক্যাম্পাসে তার ইমেজ ও গ্রহনযোগ্যতা অন্য পর্যায়ে চলে গিয়েছে তা বলতেই হয়। ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেকোনো বিপদে এগিয়ে যাওয়া বিশেষ করে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে পাশে দাঁড়ানো ও ক্যাম্পাসে কল্যাণমূলক কাজে সামনে সারিতে থাকা ও ইনোভেটিভ উদ্যোগ নিয়ে সবার মন আকর্ষণ করা ইত্যাদি কারণে সে অনেকের চেয়ে আলাদা। 
ময়মনসিংহের সন্তান সাখাওয়াত পরাগ মেধাবী, মানবিক, সৃজনশীল এবং পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।ছাত্ররাজনীতি করতে গিয়ে পরিবার ও ব্যক্তিগত জীবন উপেক্ষা করে দলের জন্য দীর্ঘ সময় ধরে রাজপথে রয়েছেন তিনি। ক্যাম্পাসে ও আন্দোলন সংগ্রামে বারবার ছাত্রলীগ ও পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন। দল ও আদর্শের প্রতি অটুট আনুগত্য এবং বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে সম্মুখ সারির সাহসী ছাত্রনেতা পরাগ প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকা অনেক বেশি। ব্যাক্তিগতভাবে পরাগ খুবই স্মার্ট রাজনীতি করেছেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ কেউ কখনোই দিতে পারেননি। নিজেকে রাজনীতিতে সম্পূর্ণভাবে ক্লিন নেতা হিসেবেই গড়ে তুলেছেন। ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসে শুধুমাত্র ছাত্রদল করার কারণে বারবার আক্রমনের শিকার হয়েছেন।
ঝালকাঠির সন্তান মাহমুদুল হাসান খান এবং নারায়ণগঞ্জের সন্তান রবিউল আউয়াল পূর্ববর্তী কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখন যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনের প্রতিকূল পরিবেশেও জবি ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করেন।
সব মিলিয়ে,কেন্দ্রীয় সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে উঠছে, তা নিয়ে নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে, জেল-জুলুম উপেক্ষা করে দলের দুর্দিনে হাল ধরেছিলেন, তাদের হাতেই কেন্দ্রীয় সংসদ ও জবি ছাত্রদলের আগামীর নেতৃত্ব ন্যস্ত হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ