শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কক্সবাজারে মাথাবিহীন নারীর লাশ: স্বজনের দাবি মহেশখালীর বাসিন্দা, হত্যার আগে স্বামীর ভয়ংকর ফোনকল

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৩:৪৪ পূর্বাহ্ণ
কক্সবাজারে মাথাবিহীন নারীর লাশ: স্বজনের দাবি মহেশখালীর বাসিন্দা, হত্যার আগে স্বামীর ভয়ংকর ফোনকল
কক্সবাজারে মাথাবিহীন নারীর লাশ: স্বজনের দাবি মহেশখালীর বাসিন্দা, হত্যার আগে স্বামীর ভয়ংকর ফোনকল

জাওয়ান উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার কলেজ গেট সংলগ্ন দক্ষিণ জানার ঘোনা, ৩নং ওয়ার্ড এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন অজ্ঞাত নারীর লাশের স্বজনরা অবশেষে শনাক্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
স্বজনদের দাবি, নিহত নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। এর আগে তিনি কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, অন্য স্থান থেকে তাকে এনে দক্ষিণ জানার ঘোনা এলাকায় মরদেহ ফেলে রাখা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ঘটনার আগে স্বামী মোবাইল ফোনে কল করে ভয়ংকরভাবে জানায়—“তোমার মেয়ের হাত কেটেছি, গলা কেটেছি।” এই বক্তব্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে আসছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নৃশংস এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ