শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

হোসেনপুর উত্তর পানান এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৩:৪৭ পূর্বাহ্ণ
হোসেনপুর উত্তর পানান এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা
হোসেনপুর উত্তর পানান এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল, নিজস্ব প্রতিবেদক 
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার  উত্তর পানান এলাকার বাসিন্দাদের উদ্যোগে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় তানযিমুল আতফাল মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে "সচেতন নাগরিক সমাজ"।
উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন - গোবিন্দ পুর ইউনিয়ন সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, হোসেনপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সীপাল মুছলেহ উদ্দিন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম এরশাদ, মাওলানা খলিলুর রহমান,মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা আনোয়ার শাহ্ হোসেনপুরী,মেঃ আলমগীর হোসেন, সজিব মিয়া প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজকরা জানান, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠন করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা সরকারি সহায়তা ও জনসচেতনতার মাধ্যমে এই সমস্যা মোকাবিলায় কাজ করতে চান।

এই মানববন্ধন ও আলোচনা সভার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর পক্ষে  মো: নজরুল ইসলাম আরও বলেন  উত্তর পানান এলাকায় মাদক বিরোধী আন্দোলনকে আরও জোরদার করার লক্ষে কোটর পদক্ষেপ নেওয়া হবে বলে  প্রত্যয় ব্যক্ত করেন।  
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শামসুর রহমান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ