শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার পর গৃহবধূর আত্মহত্যা

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৪:১৩ পূর্বাহ্ণ
ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার পর গৃহবধূর আত্মহত্যা
ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার পর গৃহবধূর আত্মহত্যা

মো: আল-মাহফুজ শাওন

সাতক্ষীরার কলারোয়ায় কেরোসিন ঢেলে আগুন; দগ্ধ মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর শারমিন সুলতানা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শারমিন সুলতানা রায়টা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, শনিবার সন্ধ্যায় শারমিন তার স্বামীর সঙ্গে প্রায় ১ ঘণ্টা ৩৭ মিনিট ভিডিও কলে কথা বলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথোপকথনের একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে তিনি রান্নাঘরে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি ও ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ