শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

বসুন্দিয়ায় 'ডিএনসি'র ১৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি বিথি আটক

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৪:২৩ পূর্বাহ্ণ
বসুন্দিয়ায় 'ডিএনসি'র ১৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি বিথি আটক
বসুন্দিয়ায় 'ডিএনসি'র ১৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি বিথি আটক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলোচিত নারী মাদক কারবারি বিথিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বসুন্দিয়ার বিনিময় পাড়া এলাকায় বিথির বাড়িতে নিয়মিত ইয়াবা কেনাবেচা ও সেবন চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই টিমের সদস্যরা বিথির বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান:"গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিথি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। শনিবারের অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।"

পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।বসুন্দিয়া এলাকার বাসিন্দারা জানান, বিথির মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ছিল। এই আটকের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ