শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ঝিনাইগাতীতে গভীর রাতে বন্য হাতি হানা, তাড়াতে ছুটে গেলেন সাবেক চেয়ারম্যান

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৫:৫৮ পূর্বাহ্ণ
ঝিনাইগাতীতে গভীর রাতে বন্য হাতি হানা, তাড়াতে ছুটে গেলেন সাবেক চেয়ারম্যান
ঝিনাইগাতীতে গভীর রাতে বন্য হাতি হানা, তাড়াতে ছুটে গেলেন সাবেক চেয়ারম্যান

জাহিদুল হক মনির,ঝিনাইগাতী প্রতিনিধি

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় আবারও বন্যহাতির উৎপাত বেড়েছে। খাদ্যের সন্ধানে প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে এসে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বন্য হাতির একটি দল উপজেলার তাওয়াকুচা এলাকার লোকালয়ে প্রবেশ করে। হঠাৎ করে হাতির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

পরে খবর পেয়ে বন্য হাতি তাড়াতে জ্বালানির জন্য তেল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন জ্বালিয়ে ও বিভিন্ন উপায়ে হাতির দলকে লোকালয় থেকে পাহাড়ের দিকে তাড়ানোর চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় খাদ্যের সংকট দেখা দিলে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এতে ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তারা এ সমস্যা সমাধানে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

তাওয়াকুচা এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, হঠাৎ করেই রাতের অন্ধকারে হাতির দল গ্রামে ঢুকে পড়ে। আমরা খুব ভয় পেয়ে যাই। পরে খবর পেয়ে বাদশা সাহেব তেল নিয়ে এসে মশাল জ্বালানোর ব্যবস্থা করেন, এতে আমরা কিছুটা সাহস পাই।

এ বিষয়ে মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের নিয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে লোকালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মানুষের জানমাল রক্ষায় আমরা সবসময় পাশে আছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ