শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন এমপি অ্যাড.মোঃ জালাল উদ্দীন

Admin ১২ April ২০২৬ · Sunday · ১০:৩৫ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন এমপি অ্যাড.মোঃ জালাল উদ্দীন
পাকুন্দিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন এমপি অ্যাড.মোঃ জালাল উদ্দীন

আবু হানিফ পাকুন্দিয়া,  কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন।
আজ রবিবার দুপুর দিকে ১১,০৪,২৬ ইং  দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে তিনি পাকুন্দিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, পাকুন্দিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ ঘুরে দেখেন।
প্রতিটি দপ্তরে গিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এ জন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে।
তিনি দপ্তরগুলোর বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, ভূমি সংক্রান্ত সেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস,পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি,ভারপ্রাপ্ত পাকুন্দিয়া পৌরসভায় ভারপ্রাপ্ত প্রশাসক, মিস রিফাত জাহান, উপজেলায় পরিবার পরিকল্পনা  কমকতা ডাঃ নূরে আলম,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং  উপজেলায় ওপৌর বিএনপি  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সংসদ সদস্যের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এতে সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ উপকৃত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ