শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে কাঁচপুরে ১১ দলের বিক্ষোভ

Admin ১২ April ২০২৬ · Sunday · ০১:৪৬ অপরাহ্ণ
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে কাঁচপুরে ১১ দলের বিক্ষোভ
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে কাঁচপুরে ১১ দলের বিক্ষোভ

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের কাঁচপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রাকে অস্বীকার করে সরকার একদলীয় দুঃশাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশের প্রায় সত্তর ভাগ মানুষ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, এবি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের আহমদ তামজিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল গণি এবং জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এটি কোনো ব্যক্তি বা দলের আন্দোলন ছিল না, বরং দেশের আপামর জনগণের মুক্তির আন্দোলন। প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে অর্জিত এই জুলাইয়ের চেতনা ছিল—বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেওয়া হবে না।

তারা অভিযোগ করে বলেন, সংবিধানের দোহাই দিয়ে আবারও ব্যক্তি ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা জান দেবো তবু জুলাই দেবো না।” জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন হলে জনগণ আবারও রাজপথে নামবে।

সমাবেশ থেকে বাহাত্তরের সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশসহ জুলাই সনদের সব অধ্যাদেশ দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।

এছাড়া বক্তারা বলেন, জ্বালানি তেল নিয়ে সরকার একদিকে বলছে কোনো সংকট নেই, অন্যদিকে তেল সংকটে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও বাণিজ্য খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এই সংকট নিরসনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে কমিটি গঠন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাঁচপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোরগঞ্জ প্রতিনিধি:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ক্রীড়াকে...

০৬ June ২০২৬ · Saturday · ১১:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ