বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Admin ১২ April ২০২৬ · Sunday · ০১:৪৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ সাইফুর রহমান :১২-০৪-২০২৬
কুড়িগ্রাম সদরে রবিবার (১২ ই এপ্রিল)  বিকালে  ১১ দলীয় এক্যৈর উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সদরের কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে বাহির হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিংহের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার,কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ,শাহজালাল সবুজ,বায়তুল মাল সেক্রেটারি আব্দুস সবুর খান, 
নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কর্মী ও নেতৃবৃন্দ।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন আমাদের জুলাই সনদ বাস্তবায়নের দাবি অবিলম্বে মেনে না নিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাস্তবায়নের প্রচেষ্ঠা চালাব।
এসময় কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ চেয়েছিল 
একটি স্বাধীন বাংলাদেশ, যে দেশে কোন বৈষম্য, দলীয়করণ থাকবে না,মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

কিন্তু বর্তমান সরকার এটা লঙ্ঘন করে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন