তাড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রুহুল আমিন (তাড়াইল)কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে টপি রানী পাল (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দামিহা ইউনিয়নের নগরকুল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত টপি রানী পাল উপজেলার দামিহা ইউনিয়নের নগরকুল গ্রামের তাপস চন্দ্র পালের স্ত্রী এবং হিমাংশু পালের কন্যা ।
ঘটনার সময় তার স্বামী তাপস চন্দ্র পাল চাকরির সুবাদে শরীয়তপুরে অবস্থান করছিলেন। খবর পেয়ে পরবর্তীতে তিনি ও নিহতের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।