মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

এএসআই মিয়ারুল হত্যা মামলায় মাদক ব্যবসায়ীর মৃত্যুদন্ড

Admin ১৩ April ২০২৬ · Monday · ০৯:১৯ পূর্বাহ্ণ
এএসআই মিয়ারুল হত্যা মামলায় মাদক ব্যবসায়ীর মৃত্যুদন্ড
এএসআই মিয়ারুল হত্যা মামলায় মাদক ব্যবসায়ীর মৃত্যুদন্ড

সাজ্জাদ হোসেন বাপ্পী,রংপুর প্রতিনিধি ॥ রংপুর মেট্রোপলিট পুলিশের এএসআই পিয়ারুল হত্যা মামলার দীর্ঘ ছয় বছর পর একমাত্র আসামী মাদক কারবারী পারভেজ রহমান পলাশকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মার্জিয়া খাতুন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অধীন নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার সময় এএসআই পিয়ারুল মাদক ব্যবসায়ী আসামী পারভেজ রহমান পলাশকে ঘটনাস্থলে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরেদিন ২৫ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন থানায় হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ পলাশকে একমাত্র আসামী করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন স্বাক্ষির স্বাক্ষ গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মোছাঃ মার্জিয়া খাতুন তাকে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় মৃত্যুদন্ড দশ হাজার টাকা জরিমানা দন্ড বিধির ১৮৬ ধারায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড, দন্ড বিধির ২২৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুই  বছর সশ্রম করাদন্ড, দন্ড বিধির ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম করাদন্ডে দন্ডিত করেন।
রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে। রায়ে আমরা খুশি।###১৩-০৪-২০২৬

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন