শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

উখিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Admin ১৩ April ২০২৬ · Monday · ১০:২২ পূর্বাহ্ণ
উখিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
উখিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
দেশের আইন -শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা,  আইনের প্রয়োগ ও বাস্তবায়নে কোথাও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কি না এই বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিমাসে উপজেলা পর্যায়ে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতার (১৩ এপ্রিল) রোজ রবিবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা'র সভাপতিত্বে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উখিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা, শাহজাহান চৌধুরী। 
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান, সরওয়ার জাহান চৌধুরী, বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উখিয়া উপজেলা কৃষি অফিসার, কামনাশিষ সরকার  মুক্তিযোদ্ধা,ফরিদুল আলম,দুলাল দে,রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মীর শাহেদুল ইসলাম রোমান, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গফুর উদ্দিন, হলদিয়া পালং, রত্নাপালং,জালিয়া পালং ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান ও প্রতিনিধি গন।
প্রধান অতিথি, শাহজাহান চৌধুরী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব বিশেষ করে যারা প্রশাসনের দায়িত্ব আছেন,পুলিশ, বিজিপি,এবং এপিবিএন
আপনাদের আরো দায়িত্বশীল হতে হবে।
মাদক,চোরাচালান, মানবপাচারের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে হবে এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবেনা। তিনি আরো বলেন শরনার্থী শিবির গুলোতে যারা আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্বরত আছে আপনাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অনেক অভিযোগ রযেছে। আপনারা সজাগ থাকবেন।
তিনি শরনার্থী শিবিরে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদানের ব্যপারে কথা বলেন এবং সেনাবাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
তিনি আগামী মাসিক মিটিং এ পল্লী বিদ্যুৎ,  ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এন,জিও প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলেন।
সবশেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সকল উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ