শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

নিকলী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মো:মিয়া হোসেন

Admin ১৩ April ২০২৬ · Monday · ১১:৩৩ পূর্বাহ্ণ
নিকলী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মো:মিয়া হোসেন
নিকলী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মো:মিয়া হোসেন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় নিকলী উপজেলা জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন) এর আহ্বায়ক মোঃ মিয়া হোসেন।
একান্ত আআলাপ চারিতায় মো:মিয়া হোসেন বলেন,আগামী দিনে নিকলী উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার প্রত্যন্ত এলাকাকে আধুনিকায়ন করে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।যেখানে সকল নাগরিকের শিক্ষাকে আধুনিকায়ন করা,মাদকমুক্ত এলাকা গড়ে তোলা,স্বাস্থ্য,কর্মসংস্থান নিশ্চিত করা হবে’।
এদিকে দলীয় ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে,মো:মিয়া হোসেন দীর্ঘদিন যাবত সব সময় অসহায় ও বিপদ গ্রস্থ সহ এলাকার সকল মানুষের পাশে ছিলেন।বিগত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত অসহায় মানুষের পাশে গভীরভাবে ছায়া হয়ে আছেন তিনি।তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের সাথেও জড়িত।এলাকার অসহায় মানুষদের তিনি আর্থিকভাবে সহযোগীতা করে আসছেন রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত।
জিসাস নেতা মিয়া হোসেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালনে তার সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন।দলের কঠিন দু:সময়ে সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সুখে-দুখে পাশে থাকার কারণে দলের এবং সাধারণ জনগণের বিশাল অংশ তাকে আগামী দিনে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হিসেবে দেখতে চায়। ‘ক্লিন ইমেজ’ এবং ‘পরিক্ষিত’ নেতা হিসেবে পরিচিত মিয়া হোসেন এর বিরুদ্ধে এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা বিশৃঙ্খলার অভিযোগ নেই, যা বর্তমান সময়ে দলের ও ব্যাক্তির ভাবমূর্তি উজ্জ্বল করতে অত্যন্ত সহায়ক।
নিকলী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নিকলী উপজেলা জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন) এর আহ্বায়ক মোঃ মিয়া হোসেন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন ভাবে দেশ গড়ার কাজে অংশ নিয়ে আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে তাদের কল্যাণ ও শান্তি সুখের জন্য কাজ করবো ইনশাআল্লাহ'।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ