বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সারাদেশ

কৃষকের পাশে সরকার: ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ শুরু

Admin ১৩ April ২০২৬ · Monday · ১২:৫৩ অপরাহ্ণ
কৃষকের পাশে সরকার: ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ শুরু
কৃষকের পাশে সরকার: ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ শুরু

মোঃ মিনহাজুল ইসলাম
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।

এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “কৃষক আমাদের প্রাণ। তাদের ঘামের ওপরই আমাদের গ্রামীণ অর্থনীতির চাকা সচল থাকে।” তিনি কৃষি বিভাগের নিয়মিত তদারকি বাড়ানো এবং কৃষি উন্নয়নে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে  ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল বিদ...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৪১ অপরাহ্ণ