শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Admin ১৩ April ২০২৬ · Monday · ০১:০২ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
পাকুন্দিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে সেতুবন্ধন জোরদারের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেনপুর বাইপাস মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঢাকা রেঞ্জের অধীন পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তি রোধে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা আরও বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে সফলতা অর্জন সম্ভব নয়; এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা।
বক্তারা মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে জনগণের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), ইরফান উদ্দিন, এমদাদুল হক (বুলু), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কমিশনার রাকিবুল হাসান ছোটন, সাবেক কমিশনার স্বপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক (উজ্জ্বল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাদের সক্রিয় উপস্থিতি ও মতামতে সভাটি আরও অর্থবহ হয়ে ওঠে।
সভা শেষে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ