বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মধ্যনগরে মাটিচাপায় নিহত আরমানের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে গেলেন এমপি কামরুল

Admin ১৩ April ২০২৬ · Monday · ০১:০৭ অপরাহ্ণ
মধ্যনগরে মাটিচাপায় নিহত আরমানের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে গেলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

মাটি চাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গেছেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।(১৩ এপ্রিল)সোমবার বিকালে মধ্যনগর  উপজেলার শালীয়ানী গ্রামের নিজ বাড়িতে গিয়ে নিহত আরমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরমানের কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তবে একমাত্র ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া এই পিতা চানপর মিয়া ছেলের জন্য সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই আবারও জ্ঞান হারিয়ে ফেলেন,যা মূহূর্তেই উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।


এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার ব্যক্তিগত তহবিল থেকে আরমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিহতের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেন।


এছাড়াও, হাওর রক্ষা বাঁধের যে স্থানে মাটিধসে আরমান প্রাণ হারান সেখানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে একটি স্লুইসগেট নির্মাণ করে সেটি আরমানের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন কামরুজ্জামান কামরুল।


উল্লেখ্য, গত রবিবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়া(২০)মর্মান্তিকভাবে নিহত হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন