শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই দিনব্যাপী নববর্ষবরণ কর্মসূচির ঘোষণা

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:২৮ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই দিনব্যাপী নববর্ষবরণ কর্মসূচির ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই দিনব্যাপী নববর্ষবরণ কর্মসূচির ঘোষণা

আবদুল্লাহ আল শাহিদ খান , বরিশাল বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি  :

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করছেন । আগামী ১৪ ও ১৫ ই এপ্রিল  পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিতে এই বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ববি  শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসাইন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী উৎসবটি দুই দিনে সম্পন্ন হবে:
১. প্রথম দিন: ১৪ এপ্রিল, ২০২৬ (১লা বৈশাখ)
নববর্ষের প্রথম দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থান:মুক্তমঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

আকর্ষণসমূহ: হাড়িভাঙ্গা, বালিশ খেলা, মোরগের লড়াই, রশি টানাটানি (সিনিয়র বনাম জুনিয়র) এবং পুকুরে হাঁস ধরার মতো রোমাঞ্চকর গ্রামীণ খেলাধুলা।
২. দ্বিতীয় দিন: ১৫ এপ্রিল, ২০২৬ (২রা বৈশাখ)
উৎসবের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থান: কীর্তনখোলা কনফারেন্স রুম।
কার্যক্রম: সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে নববর্ষের অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের জয়গান ধ্বনিত হবে।
বিজ্ঞাপনটি পাঠিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ