শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের দুইশো কোটি টাকা ডিপোজিট উদযাপন

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:২৯ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের দুইশো কোটি টাকা ডিপোজিট উদযাপন
কিশোরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের দুইশো কোটি টাকা ডিপোজিট উদযাপন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, কিশোরগঞ্জ জেলায় ২০৩ কোটি টাকা ডিপোজিট অর্জন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল হেড জনাব আবুল হাসনাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, কিশোরগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার জনাব তারেকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার জনাব মোঃ জাকির হোসেন, এজেন্ট ব্যাংকিং কিশোরগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার হযরত আলী, এরিয়া ম্যানেজার মোঃ সানাউল্লাহ মিয়া, সিনিয়র সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনসহ জেলার ১৩টি থানার মাস্টার এজেন্টগণ।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে ব্যাংকে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সকল আউটলেট মালিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং একটি নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা, যেখানে সেভিংস ও কারেন্ট একাউন্ট, ডিপিএস, এফডিআর সহ বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করে থাকে উক্ত ব্যাংকিং প্রতিষ্ঠানটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ