শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না- প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০১:০৫ পূর্বাহ্ণ
কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না- প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না- প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি মোড়ে বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এম ইকবাল হোসেইন বলেন, অনেকগুলি প্রকল্প পাস হয়েছে। রাস্তা-ঘাট হবে, খাল কাটবো এবং সামাজিক বনায়ন করবো। এর বাইরে ৫টা স্কুলে বন্যার জন্য আশ্রয়কেন্দ্র করা হয়েছে। ১৫ টা কালভার্ট করতেছি। কাজ যখন শুরু হবে আপনারা নিজের কাজ মনে করে কাজগুলি এসে দেখে যাবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা। যদি না করে তাহলে আমাকে বলবেন। কিন্ত কাজ করার জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবে না। তাকে কাজ করতে সুবিধা দিতে হবে। আমরা তাকে সুবিধা দেবো আর তার কাছ থেকে ঠিকমতো কাজ আদায় করে নেবো। কিন্ত কাজ করা আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন তাহলে তো সে ভাগবে। সেজন্য কন্ট্রাক্টরকে ঠিকমতো সুবিধা দিবেন আর ঠিকমতো যেন কাজ হয় সেটা ইউএনও ও ইঞ্জিনিয়ার সাহেব দেখবেন। আর আপনাদের চোখে যদি মনে হয় ঠিক মতো কাজ হচ্ছে না তাহলে আমাকে জানাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন  বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মাস্টার। সঞ্চালনা করেন বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।

বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সহধর্মিণী শারমিন হোসেইন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম শামছু, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

ভূমি অফিসের অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী গৌরীপুর উপজেলা সদরে নবনির্মিত 'মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র' এর ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদে নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের জায়গা, লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। আধুনিক মসজিদ কমপ্লেক্সটি অত্র অঞ্চলের ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ