রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করলেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০১:৪৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করলেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ
সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করলেন কিশোরগঞ্জের প্রশান্ত ঘোষ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পুলিশে পরবর্তী ৬ মাস বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য সহকারি পুলিশ সুপার (এ এসপি) পদে যোগদান করেছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান প্রশান্ত ঘোষ।
তিনি ৪৩ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ১ বছর সারদায় প্রশিক্ষণ শেষে আগামী ৬ মাস বাস্তব 
প্রশিক্ষণ গ্রহণের জন্য সহকারি পুলিশ সুপার (এ এসপি) পদে সুনামগঞ্জ জেলা পুলিশে যোগদান করেছেন।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এ সময় তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ফুল দিয়ে বরণ করে নেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সহকারি পুলিশ সুপার প্রশান্ত ঘোষ এ এসপি হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায়।সম্ভ্রান্ত সনাতন পরিবারে তার জন্ম।
সহকারি পুলিশ সুপার এএসপি হিসেবে যোগদান
করে প্রশান্ত ঘোষ জানান,সকল প্রশংসা মহান সৃষ্টি কর্তার।তারপর আমার অনুপ্রেরণা যোগানো মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।যারা আমাকে সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন।পাশাপাশি যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।সহকারি পুলিশ সুপার হিসেবে আমি আমার দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো।এজন্য সকল আত্বীয় স্বজন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশি, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সকলের আশির্বাদ কামনা করছি।
 
মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ