শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আলী হায়দার

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১০:২৯ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আলী হায়দার
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আলী হায়দার

মুরাদ মিয়া,তাহিরপুর

বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে তাহিরপুর উপজেলাসহ প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত সকল বাঙালির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে ঘিরে এক শুভেচ্ছা বার্তায় হাজী মোঃ আলী হায়দার বলেন,বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে কেবল একটি উৎসব নয়,এটি ঐতিহ্য, সংস্কৃতি,আশা-আকাঙ্ক্ষা এবং সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। নতুন বছরের প্রথম প্রভাতে মানুষ পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, হতাশা, ব্যর্থতা ও গ্লানি ভুলে নতুন স্বপ্ন, নতুন উদ্যম এবং নতুন সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।

তিনি আরও বলেন,নতুন বছর সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক—এটাই আন্তরিক প্রত্যাশা।দেশের প্রতিটি প্রান্ত এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান আলী হায়দার আরও বলেন''সমাজে শান্তি,সম্প্রীতি, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

তিনি বলেন,নতুন বছর আমাদের সবার জীবনে হোক ঐক্য,ভালোবাসা,দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের এক সুন্দর সূচনা।তিনি আরও উল্লেখ করেন,বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। নববর্ষের এই শুভক্ষণে সবাই যেন একে অপরের প্রতি সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখি—এটাই সময়ের দাবি।সবশেষে তিনি আরও সকল শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল পরিচিতজনের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়াও,তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ