মোংলায় উৎসবমুখর পরিবেশে কানাইনগর তালতলা যুব সমাজের উদ্যোগে নতুন বছর বরণ
মো : রাজ হাওলাদার, মোংলা প্রতিনিধি:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মোংলায় উৎসবমুখর পরিবেশে পান্তা-ইলিশের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মোংলা উপজেলার ১নং চাঁদপাই ইউনিয়নের কানাইনগর ৭নং ওয়ার্ডের ‘তালতলা যুব সমাজ’-এর আয়োজনে এই বৈশাখী আনন্দ উৎসব পালিত হয়
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সেলিম রেজা বাচ্চু-র সার্বিক সহযোগিতায় কানাইনগর আয়েশা সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এদিন সকাল ৮টা থেকে উৎসবের আমেজ শুরু হয়। বাঙালির চিরচেনা ঐতিহ্য পান্তা ও ইলিশের এই আয়োজনে সমাজের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মাত্র ২০ টাকার ‘শুভেচ্ছা টিকিটের’ বিনিময়ে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে মিলেমিশে পান্তা-ইলিশ খেয়ে নববর্ষের প্রথম সকালটি উদযাপন করেন। আয়োজকরা জানান, ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই এই সম্মিলিত ভোজের আয়োজন।
পান্তা-ইলিশ উৎসবের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু হোসেন৷ পনি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাকিম বাচ্চু আরো উপস্থিত ছিলেন কানাইনগর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
কানাইনগর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল শিকদার।
স্থানীয় বিএনপি নেতা সবুজ আকন।
বিএনপি নেতা বেল্লাল খান।
বাগেরহাট জেলা শাখা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সহ-সভাপতি এম. হুসাইন আল-হাদী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন , "নতুন প্রজন্মকে বাঙালির শেকড় ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের অভিভূত করেছে।"
নববর্ষের এই আনন্দধারা অব্যাহত রাখতে আগামীকাল বুধবার বিকেল ৫টায় একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্তের নামকরা শিল্পীদের পরিবেশনায় এই অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নববর্ষের এই উৎসব কেবল বিনোদন নয়, বরং এটি স্থানীয় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার এবং সুন্দর সমাজ বিনির্মাণের একটি অঙ্গীকার।