রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

মিঠামইনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১০:৫৩ পূর্বাহ্ণ
মিঠামইনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মিঠামইনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজয় কর রতন,মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি: 
গ্ৰাম বাংলার ঐতিহ্য,এ দেশের কৃষকের একমাত্র বাহন হারিয়ে যাওয়া গরুর গাড়ি নিয়ে মিঠামইনে এই প্রথম নববর্ষের শোভাযাত্রা শুরু হয়। উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন রঙ বেরঙের ব্যানার ফেস্টুন ও গ্ৰামীন ঐতিহ্য কৃষাণির কুলা নিয়ে  নববর্ষের আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় আধ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি হ্যালিপেড মাঠে এসে শেষ হয়। এ সময় বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস , এম আব্দুল্লাহ বিন -শফিক। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা, কর্মচারীগন একই রঙের পাঞ্জাবি ও স্টিকার সম্বলিত রঙ বেরঙের গেঞ্জি পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। অন্যদিকে জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে পৃথক এক বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে অংশ নেয়। শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ছোট শিশুদের নিয়ে বিভিন্ন রঙের বেরঙের পোশাক পড়িয়ে কৃষক সাজিয়ে গ্ৰাম বাংলার ঐতিহ্য এক সময়ের মহিষের গাড়ি শোভাযাত্রায় যুক্ত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক পান্তা অনুষ্ঠানের আয়োজন করেন। কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ প্রায় শতাধিক লোক পান্তা অনুষ্ঠানে অংশ নেয়। পান্তা অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকৌশলী, পি,আই,ও , একাডেমী সুপার ভাইজারসহ কয়েকজন কর্মকর্তা জানান, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পান্তা অনুষ্ঠানের আয়োজন করেছি প্রায় দুই শতাধিক মেহমানের জন্য এ আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে , শুঁটকি  , ইলিশ মাছ ভাজি, সবজি, ছোট মাছ , আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, ছিল প্রধান মেনু। বিকালে হ্যালিপেড মাঠে এক বিশাল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে।‌আবুল খায়ের গ্ৰুপের শিল্পীবৃন্দ সহ স্থানীয় শিল্পীরা এতে অংশ নিবেন। প্রধান গায়ক হিসেবে বিখ্যাত গায়ক প্রতীক হাসানের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। মিঠামইনে এই প্রথম পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ